সিলেটে আলোকচিত্র প্রতিযোগিতায় আনিস মাহমুদ প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিদপ্তরের সিলেটে জেলা কার্যালয়ের আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ প্রথম হয়েছেন। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর সিলেটের জুলিয়া জেসমিন। তথ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের প্রকৃতি নিয়ে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে তথ্য অধিদপ্তর। সিলেটে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আলোকচিত্রীসহ পেশাদার আলোকচিত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন। ৭৪টি আলোকচিত্রের মধ্যে আনিস মাহমুদের ‘বাংলার প্রকৃতি’ শিরোনামে সিলেটের জলাবন খ্যাত রাতারগুলের আলোকচিত্রটি প্রথম হয়। প্রতিযোগিতায় আবদুল বাতিন ফয়সল দ্বিতীয় ও নিজামুল হক তৃতীয় হন।