প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সদর উপজেলার হজরত শাহপরান (রহ.) উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার বেলা ১১টায় সিলেট জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনাবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খসরুজ্জামান তাপাদারের সভাপতিত্বে শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। অন্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।