সিলেটে ইউনিপেটুইউর গ্রাহকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউনিপেটুইউর টাকা গ্রাহকের টাকা। এ টাকা ফেরত দিয়ে আমাদের বাঁচান।’ এই আকুতি জানিয়ে সিলেটে ‘গ্রাহক ফেরাম’-এর ব্যনারে ইউনিপেটুইউর বিনিয়োগকারী ও গ্রাহকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। পরে তাঁরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিপেটুইউর গ্রাহক ও বিনোয়াগকারীরা গতকাল দুপুরের দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেন। পরে তাঁরা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক শামীম আল-রাজি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, প্রায় ১৬ মাস আগে ওয়েবসাইটে ইউনিপেটুইউর কার্যক্রম দেখে তাঁরা টাকা বিনিয়োগ করেন এবং গ্রাহক হন। সর্বশেষ হিসাবে ইউনিপেটুইউর কার্যক্রমে সারা দেশের ছয় লাখ বিনিয়োগকারীর সঙ্গে গ্রাহক হিসেবে রয়েছে ৭০ লাখ মানুষ। কোম্পানির হিসাব জব্দ করায় এই বিপুলসংখ্যক মানুষ তাদের টাকা হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।স্মারকলিপিতে বিনিয়োগকারী ও গ্রাহকেরা উল্লেখ করেন, ‘আমরা পরিবার-পরিজনসহ খেয়ে না-খেয়ে চরম দুরবস্থার মধ্যে দিনাতিপাত করছি। আমাদের টাকা আমাদের হাতে ফিরিয়ে দিন।’