সিলেটে ইভ টিজিংয়ের দায়ে ২ বখাটের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে মেয়েদের উত্ত্যক্ত করার (ইভ টিজিং) অপরাধে প্রথমবারের মতো দুই বখাটের সাজা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ সাজা দেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে পিডিবি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সাহেদ আহমদ নামের এক বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। ওই বখাটের বাড়ি নগরের শেখঘাট এলাকায়। এদিকে আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে রিকশাচালক বাদশা মিয়া বেশ কয়েক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন সাহেদ আহমদকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বাদশা মিয়াকে আড়াই মাসের কারাদণ্ড দেন।