সিলেটে ঈদের জামাত সাড়ে ৭টা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ঈদুল আজহা। সিলেটে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানে সকাল আটটায়। একই সময় হজরত শাহজালাল (রহ.) দরগাহেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট শহরের বন্দরবাজার এলাকার কুদরতউল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত হবে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সাড়ে নয়টায়। সকাল আটটায় ঈদের জামাত হবে সাগরদীঘির পাড় এলাকার মসজিদে এলাহীতে। এ ছাড়া সকাল সাড়ে সাতটায় আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে একটি জামাত অনুষ্ঠিত হবে।