সিলেটে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৩৮১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ৫৬২ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। বৃহত্তর সিলেটের চার জেলায় আক্রান্তদের মধ্যে কেবল সিলেট জেলায়ই রয়েছেন ৩৮১ জন।
গতকাল বৃহস্পতিবার সকালে মধুমিতা প্রজেক্ট সিলেটের উদ্যোগে এইচআইভিসংক্রান্ত এক সভায় আয়োজকদের পক্ষ হতে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আবদুর রশিদ।