সিলেটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর উপজেলায় কদরিছ আলী (৫৭) নামের এক ব্যক্তিকে তাঁর চাচা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্বটিলাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের উস্তার আলীর সঙ্গে তাঁর চাচা কদরিছ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে জামতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন কদরিছ। পূর্বটিলাগাঁও এলাকায় পৌঁছলে তাঁর মাথায় দা দিয়ে কোপ দেন উস্তার। এতে ঘটনাস্থলেই কদরিছ মারা যান।