সিলেটে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গতকাল সোমবার আলীমউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার লোনী গ্রামের মৃত জাফর আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলীমউদ্দিন গত শনিবার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের ছোটখেল সেতুর পাশে কৃষক ও গরুর রাখালেরা আলীমের গলাকাটা লাশ পানিতে ভাসতে দেখেন। পরে আত্মীয়স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।