সিলেটে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাছুদিঘিরপাড় এলাকার একটি কলোনির বসতঘর থেকে গতকাল শুক্রবার পুলিশ এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে।নিহত ব্যক্তির নাম ফরহাদ আহমদ (৩২)। শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে খুন করে পালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মাছুদিঘিরপাড় এলাকার জামাল মিয়ার কলোনির একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় তিন মাস ধরে ফরহাদ আহমদ স্ত্রীসহ থাকতেন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাউশি গ্রামে। সপ্তাহ খানেক আগে তাঁর স্ত্রী বাড়িতে যাওয়ার পর তিনি একাই ঘরে থাকতেন। গতকাল সকালে ফরহাদের কক্ষের দরজা খোলা ছিল। এ সময় স্থানীয় লোকজন ঘরের ভেতর তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সকাল সাড়ে আটটার দিকে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খায়রুল আলমের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।এসআই খায়রুল আলম জানান, ফরহাদের শরীরের বিভিন্ন স্থানে কাটা-জখম পাওয়া গেছে। তাঁর গলার প্রায় অর্ধেকই কাটা ছিল। যে ছুরি দিয়ে গলা কাটা হয়েছে, সেটি মেঝেতে পড়েছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, নিহত ফরহাদের পেশা সম্পর্কে এলাকাবাসী নিশ্চিত করে কিছু বলতে না পারায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।