সিলেটে এক মুক্তিযোদ্ধার আমরণ অনশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী দ্রুত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় দেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।গতকাল সোমবার বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকার শহীদ মিনারে তিনি এ অনশন কর্মসূচি শুরু করেন। মুক্তিযোদ্ধা শওকত আলী প্রথম আলোকে বলেন, ১ ডিসেম্বর বিজয় সমাবেশে তিনি ঘোষণা করেছিলেন, ১৬ ডিসেম্বরের আগে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় দেওয়া না হলে পরদিন থেকে আমরণ অনশন শুরু করবেন। সে অনুযায়ী তিনি অনশন শুরু করেছেন।