সিলেটে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ইফতারির পানি সংগ্রহ নিয়ে বচসার জের ধরে ছুরিকাঘাতে এক ভাঙারি ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসু মিয়া (৫৫)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কাঞ্চনপুর গ্রামে। পুলিশ ছুরিকাঘাতের অভিযোগে আইজু মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আইজু নিহত শামসুর প্রতিবেশী।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শামসু কুয়ারপাড় এলাকার ফেরদৌস চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল ইফতারির আগে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে আইজু মিয়ার সঙ্গে তাঁর বচসা হয়। তারাবির নামাজের পর ঘটনা নিষ্পত্তি করে দেওয়া হবে বলে স্থানীয় লোকজন দুই পক্ষকে নিবৃত্ত করেন। ইফতারের পর আইজু ও শামসু দুজন ফের ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শামসুকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। হাসপাতালে নেওয়ার পথে শামসু মারা যান।