সিলেটে এখনো চলছে পূজার কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১২টায়ও আলোর ঝলকানি। রাস্তাঘাটে ভিড়। পাড়া-মহল্লার পূজামণ্ডপগুলো ঘুরে দেখছেন ভক্তরা। তার মধ্যেই চলছে কেনাকাটা। সিলেট নগরের বিপণিবিতানগুলো এখনো পূজার কেনাকাটায় সরগরম।
নগরের লামাবাজার এলাকায় অবস্থিত কাপড়ের দোকান ‘ষড়্ঋতু’-এর অন্যতম স্বত্বাধিকারী নাজমা পারভীন বলেন, পূজা চলাকালেও বেচাকেনা ভালোই চলছে। এটা ব্যতিক্রমী ঘটনাই।
বন্দরবাজার এলাকায় গতকাল বুধবার দুপুরে পোশাক কিনছিলেন কলেজ শিক্ষার্থী অনিন্দিতা পাল। তিনি বলেন, ‘একটা ড্রেস আগেই কিনেছিলাম, আজ রাতে মণ্ডপ দেখতে যাওয়ার জন্য নতুন ড্রেস কিনতে এসেছি।’ গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বিপণিবিতানগুলো ছিল ক্রেতাদের পদচারণে মুখর। নারীরা শাড়ি, তরুণীরা শাড়ি ও থ্রিপিস এবং পুরুষ ও তরুণেরা পাঞ্জাবি-পায়জামা ও টি-শার্ট বেশি কিনছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
জিন্দাবাজার এলাকায় অবস্থিত ‘চৌধুরী ফ্যাশন’ ও ‘চৌধুরী গার্মেন্টস’-এর স্বত্বাধিকারী চৌধুরী মাহবুবুর রহমান বলেন, প্রতিমা দেখার ফাঁকে ফাঁকে অনেকে পোশাক কিনছেন।