সিলেটে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ওসমানীনগর থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার পরীক্ষা শেষে গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় চন্দ্র দাশ বাসায় ফেরে। পরে খাওয়া-দাওয়া শেষে বন্ধুর সঙ্গে দেখা করবে বলে বেলা পাঁচটায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাড়ি ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকার গ্রামতলা গয়নাঘাট গ্রামে। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ দুলাল প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।’