সিলেটে ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটকে অপরাধমুক্ত নগর হিসেবে দেখতে চান সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার গোলাম কিবরিয়া। গতকাল সিলেট কোতোয়ালি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি বলেন, ছিনতাই, মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পুলিশ ও জনতা চাইলে এই নগর পুরোপুরি অপরাধমুক্ত হবে। গতকাল বেলা ১১টায় এই অনুষ্ঠানে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের ধরন সম্পর্কে সাধারণ মানুষের কথা শোনেন কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবারের পুলিশ সপ্তাহে সেবায় পিপিএম পদক পাওয়া সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী। নিজস্ব প্রতিবেদক, সিলেট