সিলেটে ওসমানীর ৯৩তম জন্মবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানীর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ ও বৃহত্তর গণদাবি পরিষদের উদ্যোগে ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. আশরাফ আলী, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাজ্জাদুর রহমান, খন্দকার করিম উদ্দিন আহমদ, আবদুল হামিদ, নওশাদ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সহসভাপতি ওয়ালী উল্লাহ বদরুল, কামরুল ইসলাম, খাইরুল ইসলাম, নাঈমুল ইসলাম প্রমুখ।