সিলেটে ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) হওয়ার মামলায় সিলেট সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান মিহাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে নগরের কামালগড়ের নিজ বাসা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার এসআই শাহ মো. মুবশ্বির জানান, কাউন্সিলরের বিরুদ্ধে চেক ডিজঅনারের ছয়টি মামলা ছিল। এর তিনটি মামলায় তাঁকে আদালত এক বছরের সাজা দেন। অন্য তিন মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এদিকে গ্রেপ্তারের পর কাউন্সিলর তাঁর বিরুদ্ধে করা ছয়টি মামলা মিথ্যা বলে দাবি করেছেন।