সিলেটে কবি শুভেন্দু ইমামকে চিঠি দিয়ে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমামকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার এ চিঠি পাওয়ার পর তিনি সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শুভেন্দু ইমামের স্ত্রী সেলিমা সুলতানের মালিকানাধীন বইয়ের দোকান ‘বইপত্র’-এর ঠিকানায় একটি চিঠি আসে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রমে জড়িত থাকলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় চিঠিতে। এ ঘটনায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তাঁরা হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।