সিলেটে কমরেড ভবতোষ চৌধুরী স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গণসংগীতশিল্পী ও আজীবন বিপ্লবী কমরেড ভবতোষ চৌধুরী স্মরণে শোকসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শোকসভায় সাহিত্য, সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।সিপিবির সিলেট জেলার সভাপতি প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সিপিবি নেতা বাদল কর, সংগীতজ্ঞ রামকানাই দাশ, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, প্রয়াতের সহধর্মিণী লাকি চৌধুরী, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সৈয়দ মনির হেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিপিবির যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ পপলু।শোকসভায় খেলাঘর সিলেটের উদ্যোগে প্রয়াতের স্মরণে গণবাউল নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এটি যৌথভাবে সম্পাদনা করেছেন তুহিনকান্তি ধর, তপন চৌধুরী ও কাজী মুকিত সুমন।