সিলেটে কলেজছাত্রী অপহরণ, উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর থেকে অপহরণ করা এক কলেজছাত্রীকে গত বুধবার বিয়ানীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে গত সোমবার একদল দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায়। তাঁর সহপাঠীরা ওই অটোরিকশার নম্বর পুলিশকে দিলে পরদিন চালককে গ্রেপ্তার করা হয়। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে কলেজছাত্রীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাত প্রায় দুইটার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে।