সিলেটে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আম্বরখানা এলাকার ওয়েভস আবাসিক এলাকায় একটি বাড়ির সিঁড়িঘর থেকে গতকাল বুধবার রুবেল বেপারী (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি মাদারীপুরের শ্রীকৃষ্ণদি গ্রামে।পুুলিশ জানায়, রুবেল নির্মাণাধীন একটি হোটেলে কাঠমিস্ত্রির কাজ করতেন।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, রুবেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দুই টুকরো বিদ্যুতের তার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।ব্রিটানিয়া হোটেলের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন জানান, রুবেল তিন বছর ধরে নির্মাণাধীন ওই হোটেলে কাঠমিস্ত্রির কাজ করতেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই।