সিলেটে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে প্রবাসী কবি মিজানুর রহমান মীরুর কাব্যগ্রন্থ লাবণ্যের খোয়াব গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত নয়টায় নগরের বারুতখানা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জফির সেতু ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন।