সিলেটে কামরানকে সমর্থনের সিদ্ধান্ত হয়নি: জাসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে ১৪ দলের সমর্থনের সঙ্গে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদ) একমত নয় বলে জানানো হয়েছে। গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে জাসদের সভার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।গতকাল শনিবার জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র পদপ্রার্থী কামরানকে ১৪ দলের সমর্থন দেওয়া হয়েছে মর্মে যে প্রচারণা চালানো হয়েছে, তাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ২৮ মে সিলেট জেলা জাসদের সাধারণ সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা ও প্রার্থী সমর্থনের বিষয়টি সিদ্ধান্ত আকারে প্রকাশ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।