সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পাঁচ দফা দাবিতে কাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন পরিবহনশ্রমিকেরা। ধর্মঘটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

আজ শনিবার বিকেলে নগরে মাইকিং করে এ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, গত মহান মে দিবসের কর্মসূচিতে এক শ্রমিকনেতার অনুসারীরা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাঙচুর করেছে। এ ঘটনায় ভাঙচুর করা ব্যক্তিদের বাদ দিয়ে নির্দোষ শ্রমিকনেতাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ মামলা প্রত্যাহারসহ আরও কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। দাবি মেনে নেওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে ধর্মঘট অব্যাহত থাকবে।