সিলেটে কালকের হরতাল স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সরকারের ইতিবাচক মনোভাব ও অনুরোধে’ সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল বুধবারের (১৩ ফেব্রুয়ারি) হরতাল স্থগিত করেছে ‘শাহজালাল (রহ.) ঐতিহ্য সংরক্ষণ ও ভাস্কর্য প্রতিরোধ আন্দোলন কমিটি’। গত রোববার রাতে কমিটির এক জরুরি সভায় হরতাল স্থগিতের সিদ্ধান্ত হয় এবং গতকাল সোমবার তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ বন্ধ করার দাবিতে গত ২৫ জানুয়ারি প্রতিরোধ আন্দোলন হরতালের ডাক দিয়েছিল।