সিলেটে কৃষকনেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল মিয়াকে ১৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বিমানবন্দর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে (এমএম-২) তাঁকে হাজির করলে বিচারক হরিদাস কুমার ১৩ মামলার মধ্যে ১১টিতে জামিন মঞ্জুর করেন। বাকি দুটি মামলায় জামিন শুনানি না হওয়ায় জামালকে কারাগারে পাঠানো হয়।

এদিকে আদালত থেকে বাড়ি ফেরার পথে জামালের ছোট ভাই হেলাল মিয়াকে মালনীছড়া রাবারবাগানের ফটক থেকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। হেলাল মিয়া মালনীছড়া বাগানের একজন রাবারশ্রমিক। তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

যোগাযোগ করলে বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাঁর বিরুদ্ধে কী অভিযোগÑএ
নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কৃষকনেতা জামাল মিয়া কৃষক সংগ্রাম সমিতির নেতৃত্ব ছাড়াও মালনীছড়া রাবারবাগান শ্রমিক সংঘ ও কালাগুল চা-শ্রমিক সংঘের একজন সংগঠক। তাঁকে গত শুক্রবার কালাগুলের পার্শ্ববর্তী মাখরখলা গ্রামের তাঁর নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।