সিলেটে কেএফসি ও পিৎজা হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটের জিন্দাবাজারে ট্রান্সকম ফুড লিমিটেডের আন্তর্জাতিক চেইন রেঁস্তোরা কেএফসি এবং পিৎজা হাটের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। গত ৯ অক্টোবর এই আউটলেটটি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় ট্রান্সকম ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা তপু, মুনমুন, শারমিন লাকী ও তুষ্টি। সিলেট ছাড়াও সারাদেশে কেএফসির আরও ১২টি শাখা রয়েছে। যার দশটিই ঢাকায়। চট্টগ্রাম এবং কক্সবাজারে রয়েছে ১টি করে শাখা। বিজ্ঞপ্তি|