সিলেটে কেন্দ্রঘোষিত বিএনপির বিক্ষোভ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রঘোষিত বিভাগীয় শহরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সিলেটে হয়নি। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘মারমুখী’ অবস্থানের পরিপ্রেক্ষিতে সিলেটে প্রস্তুতি থাকা সত্ত্বেও বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন থেকে বিরত রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।এদিকে গতকাল দুপুরে ছাত্রলীগ নগরে চোরাগোপ্তা হামলা ও নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী বলেন, ‘কর্মসূচি পালনে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে কর্মসূচি পালন করা হচ্ছে না।’ তিনি দাবি করেন, পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলও বিএনপির বিক্ষোভ ঠেকানোর পরিকল্পনা নিয়েছে। ছাত্রলীগের বিক্ষোভ: সিলেটে যাত্রীবাহী বাস পোড়ানোসহ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের পর ছাত্রলীগও বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে নগরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি চৌহাট্টা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসানসহ ছাত্রলীগের অনেক নেতা বক্তব্য দেন। বক্তৃতায় তাঁরা বিজয়ের মাসে নৈরাজ্য সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী চোরাগোপ্তা হামলা ও সহিংসতার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন।