সিলেটে কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির আখালিয়া সেক্টরের অধীন ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এ বছরের ১৪ ডিসেম্বর থেকে ২৪ জুন পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছিল।ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে আট হাজার ৬৯৪ বোতল মদ, এক হাজার ৭১৪ বোতল বিয়ার, ৭২৭ বোতল ফেনসিডিল, ১৪০ লিটার বাংলা মদ, দুই কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৫ হাজার নাসির বিড়ি। ধ্বংস করা মাদকদ্রব্যের বাজারমূল্য এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা হবে বলে বিজিবি সূত্র জানায়।মাদকদ্রব্য ধ্বংস করার সময় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শফিউল আজমসহ সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।