সিলেটে খাবারের খোঁজে বাসায় গন্ধগোকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরবেলা বাসায় গিয়ে খাবারের খোঁজ করছিল প্রাণীটি। বাসার লোকজন ভয়ে আশপাশ এলাকার মানুষজনকে জড়ো করে। লোহার খাঁচায় খাবার দিয়ে এটিকে বন্দী করা হয়। গত মঙ্গলবার সিলেট নগরের ঝরনারপাড় আবাসিক এলাকার একটি বাসা থেকে এভাবেই খাঁচাবন্দী করা হয়েছিল অতি বিপন্ন তালিকায় থাকা প্রাণী গন্ধগোকুলকে। পরে এটি সিলেটের সংরক্ষিত খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।এলাকাবাসীর বরাত দিয়ে বন বিভাগ জানায়, দুপুর ১২টার দিকে ঝরনারপাড় ১ নম্বর বাসায় গন্ধগোকুল দেখা যায়। বনবিড়াল মনে করে বাসার লোকজন এটি তাড়িয়ে দেয়। দ্বিতীয় দফায় আবার বাসাটিতে গেলে ভয়ে আশপাশ এলাকার মানুষকে জড়ো করা হয়। বাসার ছাদে একটি লোহার খাঁচা উন্মুক্ত করে তাতে ফলমূল রাখা হয়। একপর্যায়ে গন্ধগোকুলটি খাবার খেতে গিয়ে খাঁচাবন্দী হয়। তাৎক্ষণিক খবর দেওয়া হলে খাদিমনগর জাতীয় উদ্যানের বিট কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি দল আসে। ঝরনারপাড় আবাসিক এলাকার সামাজিক সংগঠন ঝরনা তরুণ সংঘের সভাপতি সাজান আহমদ ও সদস্য মাসুম আহমদ গন্ধগোকুলটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে অঞ্চলভেদে নানা নামে পরিচিত গন্ধগোকুল। লেজ বড় বলে ‘লেনজা’ কোথাও ‘সাইরেল’ ও ‘গাছ খাটাশ’ বলে ডাকা হয় বলে জানান বাংলাদেশের প্রাণী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খান। শরীফ খান বলেন, গন্ধগোকুলের প্রধান খাদ্য ফলমূল। কীট-প্রতঙ্গ খায় বলে গন্ধগোকুলকে কৃষকের বন্ু্লও বলা হয়। ফলদ এলাকায় কোনো ফলমূল পাকার আগেই গন্ধগোকুল টের পায়। তখন খাবারের সন্ধানে ওই এলাকায় অবস্থান নেয়। বনে খাবার না পেয়ে ফলমূলের ঘ্রাণ পেয়ে ওই বাসায় যেতে পারে। বন বিভাগের খাদিমনগর বিট কর্মকর্তা সাদ উল্লাহ জানিয়েছেন, নিশাচর প্রাণী হওয়ায় গন্ধগোকুলটি রাতে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।