সিলেটে খুদে গণিতবিদেরা পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজ মিলনায়তনে ৩৭৮ জন খুদে গণিতবিদকে পুরস্কৃত করেছে গণিত শিক্ষার্থীদের সংগঠন ‘ধ্রুবক ক্লাব’। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ধীরেশচন্দ্র সরকার।অনুষ্ঠানে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাজীব পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।