প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আখালিয়া এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার বসছে আঞ্চলিক গণিত উৎসবের আসর। এতে সুনামগঞ্জ ও সিলেট জেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ছয় শ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। উৎসবে দেশসেরা গণিতবিদেরা উপস্থিত থাকবেন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এ গণিত উৎসব এবার চতুর্দশবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবের মাধ্যমে ২০১৬ সালে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করা হবে। প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুব পলাশ জানান, সকাল সাড়ে আটটার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পোশাক পরে উৎসবস্থলে উপস্থিত থাকতে হবে। সকাল নয়টায় উৎসব উদ্বোধন ঘোষণা করা হবে। এ উৎসবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির সাড়ে ছয় শ শিক্ষার্থী অংশ নেবে।