সিলেটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে মো. জিহাদুল ইসলাম (২৫) নামের ইসলামী ছাত্রশিবিরের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত সোমবার রাত সাড়ে আটটায় শেখঘাটের শুভেচ্ছা আবাসিক এলাকার ১৮৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৯-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খান বলেন, জিহাদুল শিবিরের একজন শীর্ষ ক্যাডার। তাঁর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।