সিলেটে চর্যাপাঠের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পরিবেশনার মাধ্যমে যাত্রা শুরু করেছে সাংস্কৃতিক সংগঠন চর্যাপাঠ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে।
‘আমরা বিশুদ্ধ দেশে গান হব’ প্রেম হব, অবয়বহীন’ শীর্ষক এ অনুষ্ঠানে সংগঠনের কর্মীরা ‘প্রেম আসে’ শীর্ষক দলীয় আবৃত্তি পরিবেশনায় অংশ নেন। দলীয় আবৃত্তি পরিবেশনার আগে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন প্রমুখ।
বক্তারা নতুন সংগঠনটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সাংস্কৃতিক সংগঠনগুলো আবৃত্তির ক্ষেত্রে কিছু গতানুগতিক ধারার অনুশীলন করে। একই কবিতা ও গান বারবার উপস্থাপনা করা হয়। এতে নতুনত্ব থাকে না। তরুণদের কাছে আমরা নতুন কিছু আশা করি। নিশ্চয়ই এ সংগঠনের তরুণ-তরুণীরা সাংস্কৃতিক ক্ষেত্রে নতুনত্ব আনার চ্যালেঞ্জ গ্রহণ করবে ও বৈচিত্র্য আসবে।’