সিলেটে চলছে নিবন্ধন
প্রথম আলো-এইচএসবিসি ব্যাংক আয়োজিত ভাষা প্রতিযোগের জন্য গত শনিবার থেকে সিলেট অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে।
নগরের বারুতখানা এলাকায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে (মনির ম্যানশন, তৃতীয় তলা) এ নিবন্ধন করা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এ প্রতিযোগে অংশ নিতে পারবে।
আয়োজক সূত্রে জানা গেছে, নিবন্ধন করার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র/বেতনের রসিদ/ফলাফলের বিবরণী কিংবা পরীক্ষার প্রবেশপত্র যেকোনো একটি সঙ্গে আনতে হবে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি বিভাগে প্রতিযোগ অনুষ্ঠিত হবে।
প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান জানান, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেট জেলার শিক্ষার্থীরা প্রতিযোগে নাম নিবন্ধন করতে পারবে। বিস্তারিত জানতে ০১৯১১৫২৮৪৫২ ও ০১৭২৩৯৮৮২৪১ নম্বরে যোগাযোগ করা যাবে।