সিলেটে চা-নিলাম কেন্দ্র স্থাপনের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম চা-নিলাম কেন্দ্রকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তারা বলেন, সরকার অবিলম্বে শ্রীমঙ্গলে নতুন চা-নিলাম কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে না এল প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।বক্তারা বলেন, চট্টগ্রামে চা-নিলামের অবকাঠামো নির্মাণ করা হয়েছে প্রায় শত বছর ধরে। কিন্তু সিলেটে নতুন করে নিলাম কেন্দ্র স্থাপিত হলে চট্টগ্রামের এ অবকাঠামো অকার্যকর হয়ে পড়বে। এর আগে চট্টগ্রাম থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকাসহ অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।