সিলেটে চার দিনের অমর একুশে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার থেকে নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী অমর একুশে বইমেলা। সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বইমেলা শুরু হয়। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি দিলওয়ার। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। পুলিশ সুপার মোহামঞ্চদ সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহামঞ্চদ ইব্রাহিম খান।বিকেলে কবিতাপাঠের আসর এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেলা মঞ্চে সিলেটের চারজন ভাষাসংগ্রামীকে সমঞ্চাননা দেওয়া হবে। সমঞ্চাননাপ্রাপ্তরা হচ্ছেন: ছদরুদ্দিন আহমদ চৌধুরী, মনির উদ্দিন আহমদ, আবুল বশর ও মো. আবদুল আজিজ।ভাষাসংগ্রামীদের সমঞ্চাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন সিলেট পুলিশের ডিআইজি মো. মকবুল হোসেন, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ।