সিলেটে চার লেন সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সিলেট নগরের কিনব্রিজ থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন। তিনি দক্ষিণ সুরমার রাস্তার উন্নয়নকাজে আরও দুটি বড় প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।