সিলেটে চালু হচ্ছে ভারতীয় সহকারী হাইকমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিগগির ভারতীয় সহকারী হাইকমিশন চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা। গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণকালে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতীয় দূতাবাসের উদ্যোগে বেলা সোয়া তিনটায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া। এ ছাড়া সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী অতিথির বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি সিলেটের সাধারণ সম্পাদক বিজয়কৃষ্ণ বিশ্বাস। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে এটি হবে ভারতের তৃতীয় সহকারী হাইকমিশন। খুলনায়ও সহকারী হাইকমিশন চালুর কথা রয়েছে।