সিলেটে চুরি হওয়া অটোরিকশা ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে চালককে নেশাদ্রব্য খাইয়ে চুরি করা অটোরিকশা গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই রাতে চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কেরানীগঞ্জের সুজন মিয়া (২৯), কুমিল্লার মামুনুর রশিদ (২৮), বরিশালের অহিদ মিয়া (৩৫), সাইদুল ইসলাম (৩০) ও সুনামগঞ্জের তাহিরপুরের শফিক মিয়া (৩১)। পুলিশ জানায়, গত ১৮ মার্চ সিলেট নগর থেকে একটি অটোরিকশা (সিলেট-ট-১২৬৩৫৯) চুরি হয়। যাত্রীবেশী চোরদল চালককে নেশাদ্রব্য খাইয়ে অটোরিকশা নিয়ে পালায়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হয়। উপপরিদর্শক (এসআই) সঞ্জীব দাসের নেতৃত্বে পুলিশ চোর চক্রের সন্ধানে তৎপরতা চালায়। প্রায় সাত মাস পর সম্প্রতি পুলিশ জানতে পারে, অটোরিকশাটি ঢাকার মোহাম্মদপুরে রয়েছে।