সিলেটে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস-সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা -শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অগ্নিস্পর্ধিত চেতনার যুদ্ধে এসো নওজোয়ান’-এ স্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩১তম কাউন্সিল গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
সিলেট সিটি করপোরেশন সমেঞ্চলন কক্ষে দিনব্যাপী আয়োজিত কাউন্সিল অধিবেশন শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী জেলা সভাপতি প্রশান্ত চন্দ্র।
দলীয় সূত্র জানায়, কাউন্সিলে মো. মতিউর রহমানকে সভাপতি ও সহিদুজ্জামান পাপলুকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম শুভ।
আজ জেলা সমেঞ্চলন: আজ শনিবার জেলা সংসদের ৩১তম সমেঞ্চলন ও সমাবেশ বেলা আড়াইটা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওই সমেঞ্চলন উদ্বোধন করবেন সিলেটের প্রবীণ বাম রাজনীতিবিদ মোহামঞ্চদ আরশ আলী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক এস এম শুভ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক লাকী আক্তার প্রমুখ।