সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় গতকাল রোববার রাতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, নগর ছাত্রদলের সহসম্পাদক শাকিল মুর্শেদ এবং সামাদ মাহবুবের পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় প্রতিপক্ষের নেতা-কর্মীরা কুয়ারপাড় এলাকায় শাকিল মুর্শেদের দোকানে হামলা চালান। পরে শাকিলের পক্ষের নেতা-কর্মীরা প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা ও হকিস্টিক দেখা যায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু মিয়া নামের ওয়ার্কশপের এক কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এক পক্ষ তালতলা থেকে লামাবাজার সড়কের পাশের সাতটি ব্যবসা-প্রতিষ্ঠানে ঢিল ছুড়ে ভাঙচুর করে। এ সময় সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিবের মোটরসাইকেলসহ দুটি মোটর-সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।