সিলেটে ছিনতাইয়ের টাকাসহ গ্রেপ্তার তিনজন সাত দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ইউনিলিভার বাংলাদেশের সিলেট ডিপো অফিসের ৭০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীসহ বাসার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আইনুল হক (২৪), কাওসার আহমদ (২৫) ও মামুনুর রশিদকে (৩০) সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।