সিলেটে ছয় ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর ও শহরতলীতে পৃথক অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, তারা ছিনতাইকারী।র‌্যাব-৯ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় নগরের শিবগঞ্জ এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নগদ এক হাজার চার টাকা, একটি ধারালো অস্ত্র ও তিনটি মুঠোফোনসহ তিন ছিনতাইকারীকে আটক করে। আটক করা ব্যক্তিরা হলেন, শাহীন সেলিম (৩০), রাজু মিয়া (৩০) ও শফিক খন্দকার (৩০)। তাঁদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, রোববার র‌্যাবের অপর একটি দল শহরতলির নিপোবন এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটক করা ব্যক্তিরা হলেন, মো. ইউসুফ আলী (১৮), মো. রওশন আলী (৪০) ও মো. বিল্লাল হোসেন (১৮)। তাঁদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।