সিলেটে জমে উঠেছে বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জমে উঠেছে বইমেলা। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে নগরের দরগাগেট এলাকায় সপ্তাহব্যাপী এ মেলা চলছে। গতকাল সোমবার মেলার চতুর্থ দিনে কবি-সাহিত্যিক ও পাঠকদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় চিত্রাঙ্কন, হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা, বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
মেলায় অংশগ্রহণকারী ঢাকার উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মোস্তফা সেলিম বলেন, ‘সিলেটের ইতিহাস-ঐতিহ্যবিষয়ক নানা বই আমরা প্রকাশ করেছি।