সিলেটে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার গতকাল শনিবার সিলেটে গিয়ে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে সিলেট সিটি করপোরেশন এলাকায় বাস্তবায়িত ‘নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প-ইউপিপিআর’-এর প্রশংসা করেন নেইল ওয়ার্কার। এ সময় তিনি ভবিষ্যতে এই প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ, সিলেটের উন্নয়ন ও সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও ‘নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’-এর শহর ব্যবস্থাপক গণেশ চন্দ্র ভৌমিক।এর আগে সকালে নেইল ওয়ার্কার সিলেটের দক্ষিণ সুরমার কিষাণপুর এলাকায় নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। ২০১৫ সালের মধ্যে নগরের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে মহিলা ও কিশোরীদের উন্নয়নে ইউপিপিআর প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সিলেট সিটি করপোরেশন ও ইউএনডিপি যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে বাংলাদেশ সরকারের পাশাপাশি অর্থায়ন করেছে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ইউকেএইড, ইউএনডিপি ও বিশ্ববসতি সংস্থা ইউএন-হ্যাবিটেট।