সিলেটে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬৭১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) সিলেট জেলায় দুই হাজার ৬৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এক হাজার ৩৩৬ জন ছাত্র এবং এক হাজার ৩৩৫ জন ছাত্রী। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩ হাজার ৮৩২ জন।
জেলার ১২টি উপজেলার মধ্যে সদর উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যাক জিপিএ-৫ এসেছে। এ উপজেলায় এক হাজার ৪৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সার্বিক ফলাফলের দিক দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা শীর্ষে রয়েছে। এ উপজেলা থেকে এক হাজার ৮৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৯৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী।