সিলেটে জোড়া খুনের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে দাদি-নাতনি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুব নামের এক যুবককে সুনামগঞ্জ থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সিলেট শহরের চৌহাট্টা এলাকা থেকে রুহুল আমিন নামের অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর এলাকা থেকে মাহবুবকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ ছাড়া রুহুল আমিনের কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর এএসপি কাজী বজলে মাওলা বলেন, মাহবুব ও রানা সিলেটে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সিলেটের শাহপরান থানায় সোপর্দ করা হয়েছে।