সিলেটে জোড়া খুনের দায়ে ১৭ আসামির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ১৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং আট আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) নাজির আহমেদ এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ১৭ জন হচ্ছেন সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাদাইপার গ্রামের আকবর আলী, আবদুল মতিন, আবদুর রহিম, শমসাদ আলী, এরশাদ আলী, বিরাই মিয়া, আবদুল মন্নান, জমির আলী, হবিবুল মিয়া, সদই মিয়া, দুদু মিয়া, আবদুল মনাফ, খোয়াজ আলী, ইলাছ মিয়া, আজিজুল ইসলাম, আবদুস সালাম ও আয়াস উল্লাহ। এর মধ্যে আজিজুল ইসলাম মামলা চলাকালে মারা গেছেন। দুদু মিয়া পলাতক। অন্যরা কারাবন্দী।