প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের চারটি জেলার বিদ্যালয়গুলোতে ঝরে পড়ার হার কমায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ২৯ হাজার ৬১৩ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এতে সিলেট বিভাগে এক লাখ ৮৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬০ হাজার ৩১৮ জন। চলতি বছর পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৮৪ হাজার ১৬৪ জন এবং মেয়ে এক লাখ পাঁচ হাজার ৭৬৭ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আবদুর রহমান জানান, সিলেট বিভাগের ৫১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।