প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের বিমানবন্দর থানা এলাকায় টিলা কাটার দায়ে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন। বিমানবন্দর থানার লাখাউড়ায় একটি টিলা কাটার অভিযোগে ওই এলাকার বাসিন্দা আলা মিয়া (৪০) নামের এক ব্যক্তিসহ এক কিশোরকে (১৫) আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, আটক দুজনের মধ্যে কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। আর আলা মিয়াকে পরিবেশ আইনের ৬-এর খ ধারায় অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নিজস্ব প্রতিবেদক, সিলেট